যুক্তরাষ্ট্রের বিশেষ স্বীকৃতি পাচ্ছেন শেখ হাসিনা

৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবদানের জন্য এ স্বীকৃতি দেয়া হবে। জলবায়ু সম্মেলনে ঝুকিতেঁ থাকা দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশের অবদানের জন্য শেখ হাসিনা এই স্বীকৃতি পাবেন।

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২-২৩ এপ্রিল প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’-এর প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার জন কেরির ঢাকা সফর। যেখানে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতা হিসেবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ স্বীকৃতি পাবেন।

প্রধানমন্ত্রী/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *