রাজধানীতে গ্রেফতার আরও ৫৬২

২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৫৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৮৯ টি গাড়িকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

লকডাউন/এসকেএম