৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকার রাজধানীতে ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানে এসব ফিল্ড হাসপাতাল তৈরি করবে। এসব তথ্য জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব দাবি করেন, রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ বেডের সঙ্কট নেই।

ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে গড়ে তোলেন দেশের প্রথম ফিল্ড হাসপাতাল।
শুক্রবার সন্ধ্যায় বিএসএমএমইউ টিকা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এ তথ্য জানান।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল
স্বাস্থ্য সচিব বলেন, বড় আঙ্গিকে ফিল্ড হাসপাতাল শুরু হবে। আশা করছি, স্বল্প সময়ের মধ্যেই ঢাকায় এটি চালু করা যাবে। এ মুহূর্তে ঢাকায় ফিল্ড হাসপাতালের প্রয়োজন না থাকলেও প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।
তিনি আইসিইউ বেড সম্পর্কে বলেন, রাজধানীতে যে সব কোভিড ডেডিকেটেড হাসপাতাল রয়েছে, তার অধিকাংশতেই পর্যাপ্ত আইসিইউ রয়েছে।
ফিল্ড হাসপাতাল/আরএম/কিউটি
















Leave a Reply