রাজ্জাককে মাশরাফির অভিনন্দন

২৯ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। ২৭ জানুয়ারি বিসিবির পরিচালনা কমিটির সভায় নির্বাচক হিসেবে বেছে নেয়া হয় তাকে।

রাজ্জাকের নতুন দায়িত্বপ্রাপ্তিতে বেশ খুশি বাংলাদেশ দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

মাশরাফী লিখেছেন, খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি, এবং সফলও হবি ইনশাআল্লাহ।’

এছাড়া রাজ্জাককে নির্বাচক হিসেবে বেছে নেওয়ায় ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানান ম্যাশ।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *