২৮ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকজনদের জন্য আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার আর্থিক সুবিধা প্রবর্তন সংক্রান্ত একটি ডিক্রিতে সই করছেন পুতিন। রাশিয়ার একটি সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে ডিক্রিটি। খবর: আল জাজিরা।
ডিক্রিতে বলা হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যারা ইউক্রেন ভূ-খণ্ড ত্যাগ করে বাধ্য হয়ে রাশিয়ায় এসেছেন তাদের মাসে ১০ হাজার রুবলে করে পেনশন দেয়া হবে।
এতে বলা হয়, রাশিয়ায় আসা প্রতিবন্ধী ব্যক্তিরাও একই পরিমাণ মাসিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন। অন্তঃসত্ত্বরা এককালীন আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী হবেন।
ডিক্রিতে আরও বলা হয়, ইউক্রেনের পাশাপাশি দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নাগরিকদের এই আর্থিক সুবিধা দেয়া হবে।
স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল। এ দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। মস্কোর এই পদক্ষেপের নিন্দা জানায় ইউক্রেন ও পশ্চিমারা। তারা মস্কোর এই পদক্ষেপকে বেআইনি হিসেবে অভিহিত করে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply