৬ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত ১৮ সাংবাদিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩ জন। এছাড়া আরও তিনজন সাংবাদিক নিখোঁজ আছেন।
মঙ্গলবার ইউক্রেনের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর: আনাদোলুর।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত হতাহত সাংবাদিকদের এ পরিসংখ্যান দেয়া হয়।
ইউক্রেনে গণমাধ্যম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ম্যাস ইনফর্মেশন (আইএমআই) জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসনের প্রথম মাসেই সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ১৪৮ বার হামলা চালিয়েছে।
ইউক্রেনের আটটি অঞ্চলে ১০টি টিভি টাওয়ারসহ রেডিও সম্প্রচার দপ্তর হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ৭০টি আঞ্চলিক গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে।
রুশ বাহিনী গত মাসে স্কাই নিউজ টিমের একটি গাড়িতে হামলা চালায়। সাংবাদিকদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়েছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply