২৯ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): মেলবোর্ন টেস্টে রেকর্ড গড়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। জশ হ্যাজেলউডের উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বাঁ-হাতি ব্যাটসম্যানকে আউট করার কীর্তি গড়লেন এই স্পিনার।
ব্যাটসম্যান জস হ্যাজেলউডকে বোল্ড করে এই কীর্তিতে নাম লিখিয়েছেন অশ্বিন। ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশি বাঁহাতি ব্যাটসম্যানকে আউট করেননি আর কেউই। হ্যাজেলউড ছিলেন আশ্চিনের ১৯২তম বাহাতি শিকার।
এর আগে এই রেকর্ড ছিলো লঙ্কনা কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের দখলে। টেস্টের সর্বোচ্চ উইকেট শিকার ১৯১ জন বাঁ-হাতি ব্যাটসম্যানকে আউট করেছেন তিনি। যদিও তার মোট উইকেট সংখ্যা ৮০০।
মুরালির মোট উইকেটের ২৩ দশমিক ৮৭ ভাগ ছিল বাঁহাতি ব্যাটসম্যান। আর অশ্বিন তার মোট উইকেটের ৫১ দশমিক ২০ ভাগই নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট।
খেলা/এসকেএম















Leave a Reply