২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় চলমান ছুটি বাড়ানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় সব শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩১ জুলাই পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম















