শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে আনা হবে

২ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, দীর্ঘ দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় ঘাটতি হয়েছে। করোনাকালীন সময়ে তাদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে। এই ঘাটতি পুষিয়ে নিতে হবে। পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে।

বুধবার রাজধানীর ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০২২ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। কোথায় কেমন ঘাটতি রয়েছে। এই ঘাটতির বিষয়ে আমরা আরও নজর দিব বেশি। এক শিক্ষাবর্ষে হয়তো সব ঘাটতি পূরণ করতে পারবো না। যেখানে যা ঘাটতি হয়েছে, তা পূরণের চেষ্টা করতে হবে।

দীপু মনি বলেন, এইচএসসি পাশ করার পর যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম দিকে যে যে বিষয়ে শিক্ষার্থীরা শ্রেণিতে পাঠ গ্রহণ করবে তাদের সেই ক্ষেত্রে প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করে সেই ঘাটতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে। করোনা পরিস্থিতির কিছু উন্নতি হওয়ায় শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস হবে, যাতে শিক্ষার্থীরা সংকট কাটিয়ে উঠতে পারে।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *