শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে কুমিল্লা

১৮ ফেব্রুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অষ্টম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রতিপক্ষের হাতে বল তুলে দেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

দ্বিতীয় কোয়ালিফাইয়ারের উইনিং কম্বিনেশন ভাঙেনি কুমিল্লা। আর প্রথম কোয়ালিফাইয়ারের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বরিশাল। জিয়াউর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সৈকত আলি।

লিগ পর্বে দুই দেখায় একটি করে ম্যাচ জিতে বরিশাল ও কুমিল্লা। প্রথম দেখায় কুমিল্লা ৬৩ রানে হারায় বরিশালকে। আর দ্বিতীয় পর্বে বরিশাল ৩২ রানে হারায় কুমিল্লাকে।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, তানভির ইসলাম, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু-প্লেসিস।

ক্রিকেট/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *