শিল্প কারখানায় ৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

২১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বিকাল পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিয়ে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। এ সিদ্ধান্ত শুক্রবার (২২ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ১১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, রমজান উপলক্ষে ১২ এপ্রিল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকলে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটর করবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

পেট্রোবাংলা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ