৬ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): এক সময়ের বলিউড কাঁপানো সুন্দরী শিল্পা শেঠী। রাজ কুন্দ্রার সাথে এক যুগ কাটিয়ে দিলেন এক ছাদের নিচে। তাদের রসায়নটা বেশ জাঁকালো। ছেলে ভিয়ান আর মেয়ে সামিশাকে নিয়ে দারুণ আমোদে কাটে শিল্পা আর রাজের সময়। পাপারাজ্জিরা এই জুটির মাঝে কখনও কোন খুঁত খুজেঁ পাননি। বলিউড পাড়ায় তাদের সম্পর্ক নিয়েও নেই কোন রসালো খবর। নিজেদের খুনসুটির ছবি আর ভিডিও নিজেরাই পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু…
কিন্তু ইনস্টাগ্রামের একটা ভিডিও যেন চমকে দিয়েছে নেটিজেনদের। ভিডিওটা শেয়ার দিয়েছেন রাজ কুন্দ্রা। ভিডিওতে দেখা গেছে শিল্পা ঝাটা পেটা খাচ্ছেন। তুমুল ঝাটাপেটায় নাস্তানাবুদ শিল্পা শেঠী। খবর: হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
কি আছে ১৫ সেকেন্ডের ভিডিওতে?
আয়েসী ভঙ্গীতে রাজ বসেছিলেন সোফায়। ঘর ঝাড়ু দিচ্ছিলেন শিল্পা। ঝাড়ু দিতে গিয়ে বিরক্ত শিল্পা রাজকে বলেন, ‘এই জানু, চলো ঝাড়ু মারো’।
রাজ ঘর ঝাড়ু দিতে রাজু হচ্ছেন না। শিল্পা জেদ ধরায় ঝাঁটাটা হাতে নেন রাজ। তারপর…
তারপর ঘর ঝাড়ু না দিয়ে ঝাটা দিয়ে শিল্পাকেই পেটাতে শুরু করেন।
রাজের ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার দেয়ার পর ঝড়ের বেগে তা ভাইরাল হয়ে যায়। অবশ্য এই ভিডিও মজা করার জনই যে তৈরি করা হয়েছে তা বুঝতে কারোই বাকি নেই।
শিল্পা শেঠী/এএমএম/কিউটি
















Leave a Reply