নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা থেকে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারি ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
যান চলাচল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply