নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দেশের জনগণের প্রতি শেখ হাসিনা’র যেমন আস্থা আছে, আমাদেরও জনগণের প্রতি আস্থা রয়েছে। তাই কোনও দলের আস্থার প্রয়োজন নেই।
সোমবার বিকালে শ্যামপুর বালুর মাঠে আয়োজিত কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘শেখ হাসিনার প্রতি জনগনের আস্থা নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীগের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আপনারা যারা এই দেশে হ্যাঁ/না ভোট করেছেন, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছেন, ১৫ ফেব্রুয়ারি ভোটার বিহীন নির্বাচন করেছেন, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা থাকার দরকার নেই। শেখ হাসিনা’র প্রতি এদেশের জনগনের আস্থা রয়েছে।
বিএনপি এখন উভয় সংকটে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন দূতাবাসে গিয়ে বসে থাকে। তাদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করে কোন লাভ নেই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনাদের স্বপ্ন দেখে লাভ নেই।
তিনি বলেন, বিএনপি এখন উভয় সংকটে রয়েছে। একদিকে আন্দোলন, অন্য দিকে নির্বাচন। আসলে তাদের তো নেতা ঠিক নেই। আবার ২০ দলীয় জোটের অবস্থাও ভালো না। তারা আসলে কি করবে বুঝতে পারছেন না।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply