২২ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে আগামীকাল তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে সবার নজর থাকবে আফিফ হোসেন ধ্রুব ও কাগিসো রাবাদা দ্বৈরথের দিকে। স্বাগতিকদের পেস অ্যাটাকের প্রাণ ভোমরার সাথে নিঃসন্দেহে ইয়াং টাইগার আফিফের লড়াইটা হবে মনস্তাত্ত্বিক। টাইগার ভক্তরা চাইছেন শেষ হাসিটা রাবাদা নয়, হাসুক আফিফ।
বুধবার সেঞ্চুরিয়নের সুপারক্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।
আফ্রিকান শিবিরে পরিবর্তন আসছে দুইটি। কাপ্তান টিম্বা বাভুমা ফিরছেন চোট সেরে। আর চোট নিয়ে ছিটকে পড়ছেন ওয়ানে পারনেল।
ম্যাচটিকে ঘিরে বাংলাদেশ শিবিরে তেমন উত্তেজনা নেই। ইতিহাস গড়ার হাতছানিতেও সরব নন টিম বাংলাদেশের কেউ-ই। ওপেনার তামিম ইকবাল অবশ্য বলেছেন, যদি প্রথম ১০ ওভার আমাদের নিয়ন্ত্রণে থাকে তবে ভালো সংগ্রহ দাঁড় করানো সম্ভব। তবে তিনি শর্ত দিয়েছেন, কোনভাবেই উইকেট বিলিয়ে আসা চলবে না।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় টাইগাররা। যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যে কোন ফরম্যাটে স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের প্রথম জয়। শুধু তাই নয়, প্রথম ম্যাচে করা ৩১৪ রান এখন পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস।
তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।
ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply