শ্যামলীতে বাসে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, বিকাল ৩টা ২৩ মিনিটের দিকে শ্যামলীতে বৈশাখী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। সাথে সাথে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ফায়ারকর্মীরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসে আগুন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ