১৮ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি এই ধাপের ইউপি ভোট হবে।
শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।
ইসি সচিব জানান, আজকের (শনিবার) কমিশন সভায় ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply