সংরক্ষিত আসনে এমপি হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচন করতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় এসে এ ঘোষণা দেন তিনি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের একটি নির্বাচনী কনসার্টে অংশ নিয়ে অপু বলেন, যদি এমপি হতে পারি জনগণের জন্য অনেক কিছু করবো।

তিনি বলেন, জার্নালিস্টরা সবসময় আমাকে সাপোর্ট করে। তাদের জন্য কিছু করতে পারি না। যদি সত্যি কোনও সুযোগ পাই তাদের জন্য অবশ্যই কিছু করবো।

অপু বলেন, আমি সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী লীগ করি। শিল্পীদের মধ্যে ফেরদৌস ভাই নৌকা প্রতীকে দাঁড়িয়েছেন। তিনি ঢাকা-১০ আসনে আছেন। এই ধানমন্ডি এলাকায় বাংলাদেশের বড় ইতিহাস জড়িয়ে আছে। যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে তাদের ধানমন্ডি-৩২ এ বারবার আসতে হয়।

তিনি বলেন, সবকিছু মিলিয়ে ফেরদৌস আহমেদ আমার বড় ভাই। উনি যেহেতু নির্বাচন করছেন এ কারণে তার নির্বাচনী প্রচারণায় আমি যুক্ত হয়েছি। আমি ঢাকা বাড্ডা এলাকার ভোটার। আমার ভোটটা আমি সঠিকভাবে দেব। তারপর ফেরদৌস ভাইয়ের ঢাকা-১০ আসনে এসে প্রচারণায় যুক্ত হবো।

অপু বলেন, সহিসংসতা নয় এবারের নির্বাচন হবে মিলনমেলা। আমি তাই মনে করি। এবারের নির্বাচনে যেন এটাই হয়। আসলেই নির্বাচনটা উৎসব মনে হচ্ছে।

অপু বিশ্বাস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *