সদরঘাটে লঞ্চে আগুন

২৭ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ নামে একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

রোববার সকাল ১০টা ৫২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোহাম্মদ শাহজাহান শিকদার।

লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।

এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী নামিয়ে ধোয়া মোছার কাজ করছিল লঞ্চের স্টাফরা। তখনই আগুন লাগে।

আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে লঞ্চে থাকা নিরাপত্তা সদস্য আব্দুল হাকিম গণমাধ্যমকে জানান, দোতলার কেবিন থেকে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে যায়।

তিনি বলেন, সকালে বরিশাল থেকে এসে যাত্রী নামিয়ে বেশিরভাগ স্টাফ ঘুমাচ্ছিলেন। বেশ কয়েকজন স্টাফ লঞ্চ ধোয়ামোছার কাজ করছিলেন। এসময় দোতলার কেবিন থেকে আগুন লাগে। লঞ্চের ইঞ্জিমরুমের কিছু হয়নি। সেখানে আগুন লাগেনি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ