নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে প্রচণ্ড স্রোতের কবলে নৌকাডুবে ৩ জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- মানসিক প্রতিবন্ধী ৩৫ বছর বয়সী জোছনা বেগম, নৌকার মাঝি ৪০ বছর বয়সী জমির আলী ও বৃদ্ধা ৭৫ বছর বয়সী গুলো বিবি। এদের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের শিশু সন্তানসহ ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হাত নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
দোয়রাবাজার থানার ওসি বদরুল হাসান ও ফায়ার সার্ভিস কর্মকর্তা বিল্লাল আহমদ বলেন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সুনামগঞ্জ সদর থেকেও একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছে।
নৌকাডুবি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















