সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহত

২৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার দেশটিতে এ হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুদিনের ক্রমাগত হামলায় কদুনায় ও ক্যাটসিনা রাজ্যে ১৮ জন করে গ্রামবাসী নিহত হয়। এ দুই হামলায় আহত হয়েছে আরও অনেকে। হামলাকারীরা গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারির কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই তিনি এ সিদ্ধান্ত নেন। আর এ ঘটনার প্রায় এক মাসের মধ্যে সাম্প্রতিক হামলাটি হলো।

গত সপ্তাহে বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের আবাসিক স্কুলের এক শিক্ষার্থীকে হত্যা করে। অপহরণ করে ৪২ জনকে, যার মধ্যে শিক্ষার্থী আছে ২৭ জন।

নাইজেরিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *