১৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ডিইপিজেড এর পুরাতন জোনের ‘প্যাকজার’ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রাজীব বলেন, আগুন নিয়ন্ত্রণে স্টেশন থেকে ৫টি ইউনিট কাজ করছে। অল্প মময়ের মধ্যে সাভার ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট যুক্ত হবে। তাদের দুই ইউনিট রওনা হয়েছে ইতিমধ্যে। আগুনের ভয়াবহতা রয়েছে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply