১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): জাতীয় নির্বাচন সামনে। সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও হাজির হবে। মনে রাখতে হবে, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর দেশে শত্রু সম্পত্তি আইন করা হয়েছিল। দেশের তিন কোটি মানুষকে শত্রু আখ্যা দিয়ে কোনও আইন হতে পারে না। সে কারণে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই আইন পাল্টে দিয়েছেন। সেই আইনের সুযোগ নিয়ে যে সম্পত্তিগুলো বেহাত হয়েছিল সেগুলো ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেছেন। এমন কথা বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার চট্টগ্রামের প্রবর্তক মোড়ে ইসকন আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সরকার হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছে।
তিনি আহ্বান জানান, এই দেশকে যারা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের চিহ্নিত করুন। সবার মাঝে ছড়িয়ে দিতে হবে দুর্যোগ-দুর্বিপাকে কারা আপনাদের পাশে থাকে।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply