বিনোদন ডেস্ক: ঢালিউড থেকে টালিউডে পা রেখেছেন অভিনেত্রী পরীমনি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হতে চলেছে তার। আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এ ছবিটি। আর তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। এ ছাড়া আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
এবার সামনে এলো সেই সিনেমার পরীমনির লুক, যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য। সিঁথিতে সিঁদুর লাবণ্য রূপে বড় চমক এ অভিনেত্রীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেলুবক্সী’র পোস্টার তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। সেখানে পরীমনিকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এ অভিনেত্রীকে। ক্যাপশনে পরীমনি লিখেছেন- লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা ও আত্মবিশ্বাস দিয়ে সব কিছুকে প্রজ্বালন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।
উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। আর ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট ও প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমনি।
পরীমনি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply