নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাহাবুল ইসলাম বাবু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারত অভ্যন্তরে কুন্ডুপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ২৪ বছর বয়সী সাহাবুল হোসেন হাকিমপুর উপজেলার ফকিরপাড়া ধরন্দা এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে।
এদিকে নিহতের লাশের অপেক্ষায় বাবা, মা-স্ত্রীসহ স্বজনরা অপেক্ষার প্রহর গুনছেন।
এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে লাশের বিষয়ে বিএসএফের সাথে আমাদের কোনও বৈঠক হয়নি। প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা বৈঠক করেছি। যেহেতু ঘটনাটি ভারত অভ্যন্তরের, তাই এ বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।
সীমান্ত হত্যা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply