সুন্দরবনে ১৫০ কেজি হরিণের মাংসসহ দুই নৌকা আটক

নিউজ ডেস্ক: সুন্দরবনের খুলনা রেঞ্জের অধীনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ ২টি নৌকা উদ্ধার করা হয়।

শনিবার ভোর ৫টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা থেকে এসব হরিণের মাংস জব্দ করা হয়েছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সুন্দরবান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *