নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, দুপুরে মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামে। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে তিনি সাগরে ডুবে যান। পরে লাইফ গার্ড কর্মীরা বিকাল ৩টার দিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, সুমন সোমবার কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠেন। তিনি ঢাকার বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পর্যটক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply