নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কাজ বন্ধ থাকবে বলে জানা গেছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।
তিনি জানান, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে ২৬ জুন (সোমবার) থেকে ২ জুলাই (রোববার) পর্যন্ত।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন জানান, ৩ জুলাই থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম চালু করা হবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।
সোনাহাট স্থলবন্দর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply