১৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের স্কুলে-স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ দিবস উপলক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।
জাহিদ মালেক বলেন, আমরা এতোদিন চার-পাঁচটি স্কুলের শিক্ষার্থীদেরকে একটি স্কুলের মাধ্যমে টিকা দিয়েছি। এক্ষেত্রে আমরা দেখছি যে, নিবন্ধনসহ নানা বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। তাই আমরা সারাদেশের প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে নয় কোটি ডোজ টিকা দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
এ সময় মন্ত্রী অটোমোটেড ড্রাগ লাইসেন্সিং ও রিনিউয়াল সিস্টেমের উদ্বোধন করেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিভাগের সচিব আলি নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারডান জাং রানা, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি রবার্ট ডি সিম্পসনসহ অন্যরা বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply