স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে ঢাকা ছাড়লেন মুস্তাফিজ

১৪ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ঢাকা ছাড়লেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এবারও তার সঙ্গী স্ত্রী।

সোমবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মুস্তাফিজুর রহমান।

এর আগে রোববার রাতেই সাকিবের সাথে তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতার কারণে মুস্তাফিজের যাত্রা পিছিয়ে যায়। সোমবার ভিসা জটিলতা কেটে যাওয়ায় এদিন মধ্যরাতে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন মুস্তাফিজ।

এবার আইপিএলে গিয়ে পুরনো ছন্দ খুঁজে পান মোস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে সাত ম্যাচে উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে দারুণ ছিলেন কার্টার মাস্টার।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের ১৪তম আসরের বাকি অংশ। যাকে আইপিএলের দ্বিতীয় পর্ব বলা হচ্ছে। গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে করোনা ভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

মুস্তাফিজুর রহমান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *