স্পোর্টস ডেস্ক: স্পেনে জাতীয় দল থেকে একসাথে পদত্যাগ করেছেন ১৫ জন নারী ফুটবলার। কোচের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন এসব তারকা খেলোয়াড়রা। তাদের অভিযোগ, কোচ ভিল্দার অধীনে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ব্যাঘাত ঘটছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ ভিল্দার ট্রেনিং করানো ও তার ড্রেসিংরুম পরিচালনা করার নিয়মে মোটেও সন্তুষ্ট নন স্পেনের নারী জাতীয় দলের ১৫ ফুটবলার।
প্রতিবেদনে আরও বলা হয়, কোচের বরখাস্তের দাবিতে আন্দোলনও করেন তারা। অভিযোগের বিষয়টি জানাতে স্পেন ফুটবল ফেডারেশনে একটি করে মেইল দিয়েছেন তারা। কিন্তু ফুটবলারদের এমন দাবি পাত্তাই মেলেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। কোচ ভিল্দার পক্ষ নিয়েছে সংস্থাটি।
ফুটবলারদের দাবি ও অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, খেলোয়াড়দের এই দাবি মোটেও মানা সম্ভব নয়। এমন দাবি যৌক্তিক নয়। এটা ফুটবল ও খেলার মূল্যবোধের পরিপন্থী।
ফেডারেশনের এমন বিবৃতির পর পরই বৃহস্পতিবার গণপদত্যাগের সিদ্ধান্ত নেন মেয়েরা।
এদিকে খেলোয়াড়দের কঠোর অবস্থানেও মত পাল্টায়নি স্প্যানিশ ফেডারেশন। তারা জানিয়েছে, আন্দোলনকারীদের বাদ দিয়ে প্রয়োজনে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে নতুন জাতীয় দল গঠন করা হবে। তবুও ভিল্দাই কোচ থাকছেন।
ফুটবল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply