০৪ ফেব্রয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়ো রাজ্যে বুধবার সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কম্পক্ষে ৪৩ জন। আহতদের স্থানীয় হাসপতালে ভর্তি করা হয়েছে।
ওয়োর ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) এ খবর জানিয়েছে।
এফআরএসসি জানায়, ওয়ো-ওগবোমোশো মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মানুষ ও পশুপ্রাণী বহন করী ট্রাক উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যাওয়ায় এসব লোক প্রাণ হারান। দুর্ঘটনার সময় গাড়িটির গতি অনেক বেশি ছিল বলেও জানানো হয়।
এফআরএসসি’র রাজ্য কমান্ডার উচি চুকওয়ারাহ জানান, মোট ১৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে।
নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই, খারাপ যোগাযোগ ব্যবস্থা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।
নাইজেরিয়া/এসকেএম
















Leave a Reply