সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় ভারতের টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায় মারা গেছেন। বৈভবীর বয়স হয়েছিল ৩৮ বছর।

জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ জেসমিন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে আলোচিত হয়েছেন বৈভবী। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘ছপাক’ সিনেমাতেও দেখা গেছে তাকে। খবর: বার্তা সংস্থা এএনআইয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হবু স্বামীকে নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। বুধবার সকালের দিকে তাদের কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বৈভবীর মৃত্যুর খবর মিললেও এখনও তার হবু স্বামীর শারীরিক অবস্থা জানা যায়নি।

বৈভবীর মৃত্যুর খবর জানিয়ে ট্যুইট করেছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের প্রযোজক জেডি মাজেথিয়া। বৈভবীর পরিবার জানিয়েছে, হিমাচল প্রদেশ থেকে বৈভবীর মরদেহ মুম্বাইয়ের বাসায় নেয়া হয়েছে। আজ বুধবার বেলা একটায় তার মরদেহ নিয়ে শশ্মানযাত্রা করার কথা। তারপর মুম্বাইয়ের পশ্চিম বরিবালি শশ্মানে তার শেষকৃত্য হবে।

বৈভবীর মৃত্যুতে ভারতীয় টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিক ছাড়া ওয়েব সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড, টিভি ধারাবাহিক-কিয়া কসুর হ্যায় আমলা কা’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও সিরিজে দেখা গেছে বৈভবীকে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *