১৬ জুলাই ২০২১ (আন্তর্জাতকি ডেস্ক, আইভরিকোস্ট): আইভরিকোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজান থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে কোচ ও মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩১ জন।
বৃহস্পতিবার রাতে এ বিবৃতিতে দেশটির পরিবহনমন্ত্রী আমাদৌকোনি এ তথ্য জানিয়েছেন। খবর: এএফপি।
তিনি বলেন, বুধবারের এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ জানতে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি মুসলমানের ধর্মীয় উৎসব ঈদুল আযহার প্রাক্কালে বিভিন্ন সড়কে সাবধানে চলাফেরা করতে আইভরির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দূর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন অমান্য করে চালকরা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে পশ্চিম আফ্রিকার এ দেশে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে প্রায় এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















