সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহত

১৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি দোতলা বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী, পাঁচজন শিশু ও তিনজন পুরুষ। আহত হয়েছেন আরও কমপক্ষ ৩০ জন।

দেশটির প্রাদেশিক পরিবহন দপ্তর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এসএবিসি নিউজ।

খবরে জানা যায়, সোমবার বাসটি ৬০ জনের মতো যাত্রী নিয়ে কেপটাউন থেকে মথাথা নামক এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ইস্টার্নকেপ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয় বাসটি।

দেশটির পরিবহন দপ্তরের প্রাদেশিক মুখপাত্র উনাথি বিনকোস বলেন, ‘ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্বজন ও প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চাচ্ছি। শনাক্ত হলেই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।

তিনি জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠানও হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *