সড়ক দুর্ঘটনায় মৃত্যু

১৫ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে কর্ণাটকে টেম্পো-ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫জন।

শুক্রবার সকালে ধারওয়াদ জেলায় একটি যাত্রীবাহী টেম্পোর সাথে ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। খবর: আনন্দবাজার।

পুলিশ জানায়, এদিন ছুটি থাকায় সকালে একটি টেম্পোতে ধারওয়াদ হয়ে গোয়া যাচ্ছিলেন দাবাঙ্গেরের নারীদের একটি ক্লাবের সদস্যরা। গন্তব্যে পৌঁছানোর আগেই জাতীয় মহাসড়ক-৪ এ উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে টেম্পোর। এতে ঘটনাস্থলেই ১১জন মারা যান।

ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত স্থানটি সরু হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। তারা রাস্তা চওড়া করার দাবিও তুলেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *