সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক নিহত

২৭ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, ফরিদপুর): ফরিদপুরে ইজিবাইকের নিচে চাপা পড়ে মোহাম্মদ শরীফ জাকির হোসেন নামের এক স্বাস্থ্য পরিদর্শক নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে ভাঙ্গার মানিকদাহ ইউনিয়নের জাহানপুর বাসস্ট্যান্ড এলাকায় পুখুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫১ বছর বয়সী মোহাম্মদ শরীফ জাকির হোসেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের তুলসী ঘাটা গ্রামের বাসিন্দা মৃত চান শরিফের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মাসুদ আলম বলেন, অফিস শেষ করে একটি ইজিবাইকে করে ভাঙ্গা উপজেলা সদর থেকে তুলসী ঘাটা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন জাকির। ভাঙ্গার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কের জাহানপুর বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইকটি এলে আটরশির ওরসগামী একটি বাসকে সাইড দিতে গিয়ে সেটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ওই সময় জাকির ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় কালীবাড়ী বাজারে এক চিকিৎসকের কাছে নিলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মহসিন উদ্দিন ফকির বলেন, শরীফ জাকির হোসেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *