হরতালে রাজধানীতে তিন বাসে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর, তাঁতিবাজার ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।

রোববার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এসব বাসে আগুন দেয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস । এতে কোনও হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, মোহাম্মদপুরে টাউন হল বাজারের কাছে  ‘পরিস্থান পরিবহন’ নামের একটি বাসে দুর্বৃত্তরা আজ সকাল ১০টা ২২ মিনিটের দিকে আগুন লাগিয়ে দেয়। পরে  ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে।

এদিকে তাঁতিবাজার মোড়ে সকাল ১০টা ২৮ মিনিটের দিকে  বিহঙ্গ পরিবহনের একটি বাসে  দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

আরও পড়ুন: মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার দেখানো হবে

এর আগে সকাল ৯টার পরে  বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের ভেতরে কেউ ছিলেন না।

বাসে আগুন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *