২৫ মার্চ ২০২২ (বিনোদন ডেস্ক): ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলীর সিনেমা ‘আরআরআর’ ছবি নিয়ে দারুণ আগ্রহ ছিল ভক্তদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছবিটি মুক্তি পেয়েছে আজ শুক্রবার। ভক্তরাও দলে দলে গিয়ে সিনেমা হলে দেখছেন ছবিটি। কিন্তু মুক্তির প্রথম দিনেই একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো ‘আরআরআর’। সিনেমা দেখতে গিয়ে হলেই এক ভক্তের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এসভি ম্যাক্স সিনেমা হলে এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চত করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম।
খবরে বলা হয়, ছবিটি মুক্তির প্রথম দিনে ছবিটি দেখার জন্য খুব আগ্রহী ছিলেন এক ভক্ত। কিন্তু ছবি দেখতে গিয়ে সেখানেই তিনি মারা যান। হলে ছবি দেখতে গিয়ে প্রিয় নায়কের ভিডিও করতে করতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তার বন্ধু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তার জানিয়েছেন, তার হার্ট অ্যাটাক হয়েছিল।
এরপরেই এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ছবিটি মুক্তির প্রথম দিনেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেকেই বলছেন, বাহুবলীর মতো বড় বাজেট আর বড় ক্যানভাসের এ ছবিও রেকর্ড গড়তে পারে।
ছবিতে রাম চরণ ও জুনিয়র এনটিআরের সাথে অভিনয় করেছেন বলিউড তারকা আলিয়া ভাট, অজয় দেবগনসজ অন্যরা।
আরআরআর/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply