হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

২৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় বন্য হাতির আক্রমণে নুরুজ্জামান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার কচ্ছপিয়া ইউনিয়নের ফুলছড়া বরগুনা এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত ৬৫ বছর বয়সী নুরুজ্জামান ইউনিয়নের মৌলভীর কাটা মৃত গোলাম বারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা বলেন, বনবিভাগের কাজে নিয়োজিত শ্রমিক নুরুজ্জামান সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বন্যহাতির হামলার শিকার হন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন স্থানীয় বন বিট কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়া তিনি সরকারের ক্ষতিপূরণ যেন দ্রুত পান সে বিষয়ে ব্যবস্থার আশ্বাস দেন।

বন্য হাতি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ