৩০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মামুন হাসান জানান, রওশন এরশাদ রোজা রাখছিলেন। প্রচন্ড গরমে গতকাল তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়।
এ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। তবে বর্তমানে রওশন এরশাদ সুস্থ আছেন। আগামীকাল অথবা পরশু দিন তিনি বাসায় ফিরে আসতে পারেন বলে তিনি জানান।
রওশন এরশাদ/এসকেএম














