২৫ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলায় আপস করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। ১০ লাখ টাকার বিনিময়ে আপস করা হয়।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে উপস্থিত হয়ে এ তথ্য জানান অভিনেত্রী। এ সময় ইলিয়াস হোসাইনও উপস্থিত ছিলেন।
এর পর বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।
সুবাহ বিচারককে বলেন, আমরা পারিবারিকভাবে ১০ লাখ টাকায় মামলা মীমাংসা করেছি। টাকা আমি বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।
তিনি বলেন, যে সংসার করবে না তার সাথে জোর করে সংসার করা যায় না। ইলিয়াস তার জীবনে ভালো থাকুক, আর আমি আমার জীবনে ভালো থাকি।
এদিকে ইলিয়াস জানান, পারিবারিকভাবে আমাদের আপস হয়েছে। সুবাহ ২০ লাখ টাকা দাবি করেছিলেন। তবে যে কোনোভাবে আমরা মীমাংসা করেছি।
ইলিয়াস হোসাইন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply