৫ মাসে নমুনা পরীক্ষা সাড়ে ৯ লাখ

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৯১ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৩ হাজার ৯৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪৩৩ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১১ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। তাতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৬৬৬ জন।

তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৫২ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার ফল অনুযায়ী করোনা ভাইরাস শনাক্ত হয় ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৫৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ২১০ জনের। গত ২৪ ঘন্টায় দেশের ৭৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪২৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৫৯ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৩৬৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। গতকালের চেয়ে আজ ৮৭৭ জন কম সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *