অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা

২১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, পাবনা): পাবনার ঈশ্বরদীতে ছয় মাসের অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন সুমন আলী নামে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন গৃহবধূর স্বামী। ঘটনার পরপর হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শারমিন শিলার বয়স ৩২ বছর। তিনি ঈশ্বরদী পৌরসভার মশুড়িয়াপাড়া এলাকার মৃত রহমত আলীর মেয়ে। শারমিন দাশুড়িয়া মুনসিদপুর গ্রামের ব্যবসায়ী রানা ইসলামের সহধর্মিণী ছিলেন। তাদের একটি ছেলেসন্তান রয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুনশিদপুর গ্রামে তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন গৃহবধূ শারমনি ও তার স্বামী। সকাল ৬টায় প্রধান দরজা খোলা পেয়ে অভিযুক্ত সুমন বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা শারমীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্বামী রানাউর রহমান এগিয়ে এলে তাকেও আঘাত করে সুমন। তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে সুমনকে তিনতলা থেকে ফেলে দেন রানাউর রহমান। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশে দেয়। ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।

তিনি জানান, আহত রানাউর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সুমনকে পুলিশি পাহারায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *