আকাশে ঈদের চাঁদ

১৩ মে ২০২১ (নিউজ ডেস্ক): শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এছাড়াও দেশে আজ ত্রিশতম রোজা পূর্ণ হয়েছে। সে হিসেবে আগামীকাল দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ধর্ম মন্ত্রণালয় ও সভা সূত্র জানায়, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে ইতোমধ্যেই রমজান মাস ৩০ দিন অতিবাহিত হওয়ায় চাঁদ দেখা না গেলেও আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হতো।

ঈদের চাঁদ/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *