আক্রান্তের সংখ্যা লাখ পেরুলো

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৪৮৯ জন।

বৃহস্পবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় দেশের ৬১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৭ হাজার ৫২৭টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ২৬৮টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ৩৮ জনের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। বয়স বিবেচনায় ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ২ জন এবং বরিশাল, ময়মনসিংহ ও রংপুরের ১ জন করে রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৪ জন এবং বাড়িতে মারা গেছেন ১৪ জন।

ডাক্তার নাসিমা সুলতানা জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৫৮১ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৭ লাখ ২১ হাজার ৪৭৭ জনকে স্কিনিং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *