ইরানি জাহাজে হামলা

২৫ এপ্রিল ২০২১ (আন্তর্জাতকি ডেস্ক): সিরীয় উপকূলে একটি ইরানি ট্যাংকার হামলার শিকার হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, শনিবারের এ হামলায় অন্তত তিন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে দুই জন জাহাজের ক্রু।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জাজান যায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, লেবানিজ জলসীমা থেকে ড্রোন দিয়ে এ হামলা করা হয়েছ। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নিভে যায়।

মার্কিন ও্র মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, সিরীয়মুখী এক ডজনেরও বেশি নৌযানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল। এসব জাহাজে ইরানি তলে বহন করা হতো।

ড্রোন হামলা/এসকেএম