ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৫ পিস ইয়াবা বড়িসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় বিমানবন্দর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাদের আটক করে।

আটক চেয়ারম্যানের নাম আব্দুর রাজ্জাক মিলন। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আর তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আবু হোসেনের ছেলে মুচা মিয়া বলে জানা গেছে।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানায়, আটক আব্দুর রাজ্জাক ও মুচা মিয়া ৮টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেয়ার সময় তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ১৫টি ইয়াবা পাওয়া যায়।

এপিবিএন বিমানবন্দর ইউনিটের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী মুচা মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

নীলফামারী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *