উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ প্রকল্প

০৫ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): সাতক্ষীরা ও খুলনাসহ উপকূলীয় এলাকায় সমীক্ষা চালিয়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এ জন্য প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমনটাই জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। তিনি আশা করছেন, আগামী ১৫ দিনের মধ্যে এটি একনেকে অনুমোদন পাবে। বর্ষা মৌসুমের আগেই ওই এলাকায় স্থায়ী বাঁধের কাজ শুরু হবে।

শুক্রবার পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাতক্ষীরা ও খুলনার কয়রায় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ১২টি পয়েন্টে জরুরী কাজে ৭৫ কোটি টাকা সেনাবাহিনীকে দেয়া হয়েছে। অধিকাংশ জায়গায় তারা কাজ সম্পন্ন করেছে।

এসময় তিনি সাতক্ষিরার শ্যামনগরের দাতিনাখালী, লেবুবুনিয়া, খুলনা জেলার কয়রার গোলখালী, বেদকাশী, হরিণখোলা, আশাশুনি উপজেলার প্রতাপনগরের চাকলা ও কুরিকাউনিয়ার বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন।

এ সময় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কয়রা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শফিকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *