এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন

২৭ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ১৯ জুন তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৬ জুলাই।

বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

পরীক্ষার নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

প্রসঙ্গত, প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়া হলেও করোনা মহামারির কারণে এ বছর তা পিছিয়ে দেয়া হয়।

এসএসসি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ